ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে আমির হামজার গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, জনসংযোগ শেষে পুলিশ এসকর্টে বাসায় ফেরার পথে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হকিস্টিক ও ইটপাটকেল দিয়ে আমির হামজার গাড়িবহরে হামলা চালান। এতে সংসদ সদস্য, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির গাড়িবহরে এমন হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়।

তিনি আরও দাবি করেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আমির হামজা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা যথেষ্ট কার্যকর ছিল না বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।

তবে হামলার অভিযোগ ও এতে কারা জড়িত—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’

আপডেট সময় ১২:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬