ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী সৌদির অর্থ-তুরস্কের প্রযুক্তি-পাকিস্তানের পরমাণু শক্তি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের ‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’ মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

মোদির আমন্ত্রণ ঘিরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে, ঠিক হয়নি তারিখ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সম্ভাব্য সফরের তারিখ হিসেবে ২০ ও ২১ আগস্ট প্রস্তাব করেছে ভারত। তবে ওই সময়ের পরিবর্তে কাছাকাছি অন্য তারিখে সফর আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সময় নির্ধারণ নিয়ে দুই দেশ কয়েকটি তারিখ বিবেচনা করছে। তবে শনিবার পর্যন্ত সফরের তারিখ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভারতের প্রস্তাবিত ২০ ও ২১ আগস্টের তারিখ সামনে রেখে গত সপ্তাহের মাঝামাঝি থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি শুরু করেছেন। তবে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন এবং পরবর্তী শপথ অনুষ্ঠান থাকায় ওই তারিখে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এ কারণে ২২ ও ২৩ আগস্ট সফর আয়োজন করা যায় কি না, তা বিবেচনা করছে ঢাকা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি দীর্ঘদিনের সংবেদনশীল ও অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা করতে চায় ঢাকা। অন্যদিকে ভারতও বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা ও সহযোগিতার ওপর জোর দিচ্ছে।

এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর ঢাকায় ফিরেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর ফেরার পর দুই দেশের মধ্যে সফরের প্রস্তুতি আরও সক্রিয় হয়েছে বলে জানা গেছে।

তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কূটনৈতিক সূত্রগুলোর ইঙ্গিত, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু আসন্ন সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটিই বর্তমানে অন্যতম বড় সংবেদনশীল বিষয় হয়ে আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোদির আমন্ত্রণ ঘিরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে, ঠিক হয়নি তারিখ

আপডেট সময় ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬