ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া এক ব্যক্তিকে মারধরের ঘটনার প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের ওপর জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন ফাহাম। তিনি বলেছেন, জুলুম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাস্ত করা সম্ভব।

শনিবার নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

ফাহাম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে একজন ফুল দিতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে তাকে চড়-থাপ্পড় দিচ্ছেন—এমন একটি ভিডিও বা দৃশ্য তিনি দেখেছেন। ঘটনাটি কতটা সত্য, তা নিশ্চিত না হলেও তার ধারণা, এ ধরনের কর্মকাণ্ডে নিজেদের পক্ষের লোকজনই জড়িত থাকতে পারেন।

তিনি বলেন, এখন এসব কর্মকাণ্ড বন্ধ করার সময় এসেছে। দুই বছর পার হয়ে গেছে। কোনো কিছু ঘটলেই আওয়ামী লীগের কাউকে ধরে মারধর করা বা নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফাহামের ভাষায়, কাউকে পিটিয়ে রাজনৈতিকভাবে পরাস্ত করা যায় না। বরং জুলুমের মাধ্যমে নিজেদের নৈতিক অবস্থানই দুর্বল হচ্ছে। তিনি মনে করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে ন্যায়বিচার ও ইনসাফকেই হাতিয়ার করা উচিত।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর নানা নির্যাতনের পরও আওয়ামী লীগ তাদের রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে পারেনি। তাই একই ধরনের পদ্ধতি অনুসরণ করে আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব—এমন ধারণারও কোনো ভিত্তি নেই।

ফাহাম বলেন, আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের অযৌক্তিক সহানুভূতির প্রয়োজন নেই। তবে সাধারণ মানুষকে ধরে মারধর করা বা নির্যাতন চালানোও কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তার মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু অন্যায়ই নয়, বরং নিজেদেরকেই হাস্যকর অবস্থায় ফেলছে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের প্রতিরোধ আরও বাড়িয়ে দিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

আপডেট সময় ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬