ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠাল রাশিয়া আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র মারা গেছেন অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই ছাত্রদল নেতাকে ছেড়ে দিলো পুলিশ, থানা ঘেরাও জালিয়াতির অভিযোগে হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট প্রধানমন্ত্রীর কাছে বিএনপির একটি গ্রুপের ‘ষড়যন্ত্রের’ বিচার চাইলেন এমপি বাবুল ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে উচ্চস্বরে গান, মাদ্রাসাছাত্র-পুলিশের সংঘর্ষে আহত ৩০ তারেক রহমানের ভারত সফরের জন্য হাতে সময় খুবই কম: বীণা সিক্রি হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দাবানলে কানাডার একটি প্রদেশের সমান বনভূমি পুড়ে ছাই

‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা জাপানপ্রবাসী জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন কনে জান্নাত আক্তার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। কনের মামা তাজু সরকারের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই গ্রামের বাসিন্দা জোনায়েদ মিয়ার বাড়িও সেখানে।

জোনায়েদের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা। বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিও পোস্ট করেছেন জোনায়েদ।

এর আগে মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রথম বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জোনায়েদ। তার দাবি, বিয়ের আনুষ্ঠানিকতা ও খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের তুলনায় ১০ গুণ বেশি কাবিন দাবি করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং কনের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

জোনায়েদের আরও অভিযোগ, কনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরে রাতে কনেপক্ষ বিয়েতে রাজি হওয়ার জন্য যোগাযোগ করলেও তিনি তাতে সম্মতি দেননি। এমনকি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া কনেপক্ষ টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে ভুয়া পোস্ট করিয়ে সম্মানহানির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জোনায়েদ। তবে এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এরই মধ্যে স্থানীয় কয়েকজন বাসিন্দা জোনায়েদের অভিযোগের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। প্রথম বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই মঙ্গলবার রাতে নতুন জীবনে পা রাখলেন আলোচিত এই জাপানপ্রবাসী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠাল রাশিয়া

‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে

আপডেট সময় ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬