ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী BD24Report-এ একাধিক পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ মন্ত্রীর কুমিল্লায় এআই ক্যামেরা চালুর প্রথম দিনেই ৪৪৯ মামলা, জরিমানা সাড়ে ১৫ লাখ দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি মাত্র ৫০–৬০ ডলারে স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রকে সহায়তা মানেই যুদ্ধে অংশ নেয়া: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনও ধরনের সহায়তা না দিতে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এই হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা বা তাদের সামরিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হলে সেটিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকা হিসেবে বিবেচনা করা হবে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, বুধবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মেজর জেনারেল আলী আবদোল্লাহি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, উপসাগরের দক্ষিণ উপকূলের যেসব দেশ প্রকাশ্যে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না, তাদের মনে রাখতে হবে—‘কোনও কিছুই আমাদের নজর এড়িয়ে যায় না

তিনি বলেন, গোটা অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে বিপুলসংখ্যক মার্কিন সামরিক বিমান রয়েছে। বিশেষ করে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমানগুলো এত বেশি সংখ্যায় সেখানে অবস্থান করছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অজানা থাকার কথা নয়।

আবদোল্লাহি বলেন, ‘আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে কোনও ধরনের সহায়তা বা সহযোগিতা করা হলে, সেটিকে মার্কিন বাহিনীর সঙ্গে (ইরানের বিরুদ্ধে) যুদ্ধে অংশ নেয়া হিসেবেই বিবেচনা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী

যুক্তরাষ্ট্রকে সহায়তা মানেই যুদ্ধে অংশ নেয়া: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬