ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু এক দফা যখন হবে তখন পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াতে আমির রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও

যুক্তরাষ্ট্রকে সহায়তা মানেই যুদ্ধে অংশ নেয়া: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনও ধরনের সহায়তা না দিতে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এই হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সহায়তা বা তাদের সামরিক কর্মকাণ্ডে সহযোগিতা করা হলে সেটিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকা হিসেবে বিবেচনা করা হবে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, বুধবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মেজর জেনারেল আলী আবদোল্লাহি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, উপসাগরের দক্ষিণ উপকূলের যেসব দেশ প্রকাশ্যে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না, তাদের মনে রাখতে হবে—‘কোনও কিছুই আমাদের নজর এড়িয়ে যায় না

তিনি বলেন, গোটা অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে বিপুলসংখ্যক মার্কিন সামরিক বিমান রয়েছে। বিশেষ করে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমানগুলো এত বেশি সংখ্যায় সেখানে অবস্থান করছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অজানা থাকার কথা নয়।

আবদোল্লাহি বলেন, ‘আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে কোনও ধরনের সহায়তা বা সহযোগিতা করা হলে, সেটিকে মার্কিন বাহিনীর সঙ্গে (ইরানের বিরুদ্ধে) যুদ্ধে অংশ নেয়া হিসেবেই বিবেচনা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

যুক্তরাষ্ট্রকে সহায়তা মানেই যুদ্ধে অংশ নেয়া: উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬