ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি নির্বাচন: ২০ কর্মকর্তা নিয়ে বৈঠকে ইসি নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে: ডিআইজি প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি বড় যুদ্ধের অশনি সংকেত, অস্ট্রেলিয়ায় আবারও খুলছে সেই টাংস্টেন খনি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২৪৭ ভোট, তবে এক ভোট নিয়ে অনিশ্চয়তা ট্রাম্প বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা করবে ইরান হরমুজ ‘আমেরিকার’ হলে ক্যালিফোর্নিয়া ‘ইরানের’: ট্রাম্পকে তেহরান অন্যের ক্ষুধার্ত বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সংসদ সদস্যদের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবারের নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় এ আবেদন জানান মির্জা ফখরুল।

সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির সদ্য সাবেক মহাসচিব। দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দলের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে ফখরুল বলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ভুল বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

রাষ্ট্রপতি নির্বাচিত হলে সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস না করার অঙ্গীকারও করেন।

সভায় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত হলে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে। সে হিসেবে সংসদীয় দলের বুধবারের সভাটিই সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের শেষ সভা হয়ে থাকতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

আপডেট সময় ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬