ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি রাকসুর ভিপি ও আম্মারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ পার্কের ভেতর অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত বেড়ে ১০ মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন, জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট ডিলিট করলেন সাতক্ষীরার গাজী নজরুল হাসপাতালের সামনে কুপিয়ে আহত করা সেই শ্রমিকদল নেতার মৃত্যু মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

মহিলা লীগ নেত্রীর দখলে থাকা পৈতৃক জমি ১৭ বছর পর ফিরে পেলেন প্রবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর দলীয় প্রভাব খাটিয়ে কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবির জবরদখল করে রাখা ৮ দশমিক ১৫ একর সম্পত্তি অবশেষে ফেরত পেয়েছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তার শরিকরা। দেরিতে হলেও নিজেদের পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী পরিবারে পক্ষে প্রবাসী শরিফুল ইসলাম জানান, সাতক্ষীরার দেবহাটা থানার বালিথা মৌজার ‘ধাপার ঘের’ এলাকায় তাদের ৮ দশমিক ১৫ একর পৈতৃক ও রেকর্ডভুক্ত জমি রয়েছে। ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের ও তাঁদের সহযোগীরা জমিটি জবরদখল করে মৎস্য চাষ শুরু করেন। ক্ষমতার দাপট ও প্রাণনাশের ভয়ে দীর্ঘদিন তারা (শরিফুল ও তার পরিবার) মুখ খুলতে সাহস পাননি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শরিফুল দেশে ফিরে চলতি বছরের ৩ জুলাই সকালে স্বজনদের নিয়ে জমিতে যান।

অভিযোগ অনুযায়ী, সে সময় রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের, মাহাফুজ সরদার, বনি আমিন ও আব্দুল আলিমসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি মীমাংসার জন্য দেবহাটা থানাকে নির্দেশ দিলেও অভিযুক্ত পক্ষ উপস্থিত হননি। পরবর্তীতে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং সাতক্ষীরা আদালতের জিপির (এচ) উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে, বৈঠকে রওশন আরা রুবি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তা ত্যাগ করেন।

ভুক্তভোগী পরিবারটি আরো জানায়, রওশন আরা রুবি ওই জমি সংক্রান্ত মামলায় নিম্নকোট এবং জজকোর্টে হেরে যাওয়ার পর এই মামলা নিয়ে হাইকোর্টে একটি রিট করে। এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উচ্চ আদালতের রায় পেয়েছি মর্মে দাবি করে রুবি। যেটা সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যে প্রণোদিত।

অবশেষে স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিজেদের পৈতৃক সম্পত্তির দখল বুঝে পান প্রবাসী শরিফুল ইসলাম ও তাঁর স্বজনরা। আইন ও বিচার ব্যবস্থার পাশাপাশি সহযোগিতায় এগিয়ে আসা সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন স্বস্তি প্রকাশ করেছে পরিবারটি।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেত্রী রুবির পুত্র ছাত্রলীগ নেতা জায়েদ বিন কাদের ওই প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়েরের পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শরিফুল ইসলাম ও তার পরিবার। ওই চক্রান্তের হাত থেকে রক্ষা পেতে এবং নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

মহিলা লীগ নেত্রীর দখলে থাকা পৈতৃক জমি ১৭ বছর পর ফিরে পেলেন প্রবাসী

আপডেট সময় ০৯:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬