ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি রাকসুর ভিপি ও আম্মারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ পার্কের ভেতর অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত বেড়ে ১০ মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন, জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট ডিলিট করলেন সাতক্ষীরার গাজী নজরুল হাসপাতালের সামনে কুপিয়ে আহত করা সেই শ্রমিকদল নেতার মৃত্যু মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে।

আজ বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাহিরে কিছু হলে বিএনপি সরকার সায় দিবে না।’

‘স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। তবে স্বার্থ থাকলে এগোবেনা বাংলাদেশ’-উল্লেখ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি। জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ও ওয়াদা বাস্তবায়ন করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন। শেখ হাসিনার আমলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার সবচেয়ে বেশি অবস্থায় রেখে গেছেন। কোথায় ঘরে ঘরে চাকরি? কোথায় বিনামূল্যে সার?’

তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা এসব কথা বলেছিলেন, কিন্তু তা বাস্তবায়ন করেননি। প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস আওয়ামী লীগের নীতি ও সংস্কৃতি ছিল।

‘বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সংস্কৃতি হলো ওয়াদা রক্ষা করা। সেই কাজ এখন চলছে।’

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুইজন নেতা বর্তমানে সংসদ সদস্য। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি জনগণের মধ্যে বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক দলের প্রধান দায়িত্ব।

তিনি বলেন, ইতিমধ্যে প্রতিটি পরিবারের নারীদের ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের ‘কৃষক কার্ড’ দেওয়া হয়েছে। প্রায় ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ ও আসল মওকুফ করা হয়েছে। এসব পদক্ষেপ সামাজিক উন্নয়নের জন্য নেওয়া হয়েছে।

রিজভী বলেন, মোয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার যে অঙ্গীকার নির্বাচনের আগে তারেক রহমান করেছিলেন, তা এখন বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার অনুযায়ী ছয় মাসে প্রায় আড়াই কোটি গাছ লাগানোর কথা থাকলেও ইতিমধ্যে প্রায় ৩ কোটি গাছ লাগানো হয়েছে। এছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার মধ্যে গত ছয় মাসে ১০ হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

আপডেট সময় ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬