ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’ আমাদের আর কোনো বিদেশি বাহিনী দরকার নেই: ইরাকি প্রেসিডেন্ট আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারিঃ ইসলামি বক্তা মিছবাহের দশম স্ত্রী হতে চায় অ্যাথিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছেঃ জামায়াত আমির ‘হত্যা শেষে বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা’ গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক মজুত থাকা সরকারি স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী কোরআন ও সুন্নাহতে এর কোনো ভিত্তি নেই: ঈদে মিলাদুন্নবী নিয়ে মক্কার ইমাম খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেন।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এতে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নতুন দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন মির্জা ফখরুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০১:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬