ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ খান সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম উপকূলের ঘরে ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, সন্দ্বীপের ঘাটদস্যুরা অধরা মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে আদালত প্রাঙ্গণে জ্ঞান হারালেন আসামি ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খান বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে ১৩০ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ফলদ চারা উপহার বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’

উমরাহ পালন করতে গিয়ে জাবালে সুরের ইতিহাস স্মরণ করলেন আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

উমরাহ পালন করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সূরা আত-তাওবার ৪০ নম্বর আয়াতের অংশবিশেষ তুলে ধরে তিনি লেখেন, ‘হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’

পোস্টে আসিফ মাহমুদ মক্কার জাবালে সুর ও হিজরতের ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, হিজরতের সময় রাসুলুল্লাহ (সা.) ও হযরত আবু বকর (রা.) কুরাইশের অনুসরণ এড়াতে জাবালে সুরের গারে সওরে তিন রাত অবস্থান করেছিলেন।

তিনি লেখেন, সেই সময় বাইরে কুরাইশের তল্লাশি চললেও ভেতরে ছিল সতর্ক পরিকল্পনা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা। হযরত আবু বকর (রা.)-এর পরিবারের সদস্যরা তথ্য পৌঁছে দিতেন এবং আমের ইবনে ফুহাইরা দুধের ব্যবস্থা করতেন।

আসিফ মাহমুদ তার পোস্টে হিজরতের সেই সংকটময় মুহূর্তের কথাও স্মরণ করেন, যখন কুরাইশের অনুসরণকারীরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন রাসুলুল্লাহ (সা.) হযরত আবু বকর (রা.)-কে বলেছিলেন, ‘এমন দুজন সম্পর্কে তোমার কী ধারণা, যাদের তৃতীয়জন আল্লাহ?’

পোস্টে তিনি জাবালে সুরের ইতিহাস থেকে শিক্ষা হিসেবে সতর্ক পরিকল্পনা, সাধ্যের সবটুকু চেষ্টা এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুলের কথা তুলে ধরেন।

শেষে তিনি আল্লাহর কাছে আস্থা, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার তাওফিক কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা

উমরাহ পালন করতে গিয়ে জাবালে সুরের ইতিহাস স্মরণ করলেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৬:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬