ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে: এনসিপি নেতা সারোয়ার দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার জনগণের পাশে থেকেছে: আমানউল্লাহ আমান মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ৩ পলাতক আসামির গ্যারেজে মিললো ২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল ২০ লাখ টাকা চাঁদা দাবি, এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে মামলা সংঘর্ষে আটকে পড়া প্রাইভেটকারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক

বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে ১৩০ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ফলদ চারা উপহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রদল। আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ব্যাগ, ছাতা, মগ, কলম, বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা এবং খাবার বিতরণ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুর রহমান খোকন ও সাইফুল ইসলাম জুরান সহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাউফল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি জানিয়ে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা ব্যবস্থার যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সোনালি আঁশ পাটের তৈরি স্কুল ব্যাগ তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর

বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে ১৩০ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ফলদ চারা উপহার

আপডেট সময় ০৭:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬