ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল আগামীকাল ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান: দীনেশ ত্রিবেদী নির্বাচন চান না জেলেনস্কি- বললেন, যুদ্ধকালে নির্বাচন ইউক্রেনকে ধ্বংস করে দেবে ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ এবার ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা, এলাকা খালি করাবে ইসরায়েল ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের

ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার ভারতের পাঞ্জাবের মোগা জেলায় ধানের জমিতে ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেছে চোরদের ব্যবহৃত প্রাইভেট কার। শুধু তাই নয়, গাড়িটি উদ্ধার করতে আনা ভারী রিকভারি ট্রাকটিও কাদায় অচল হয়ে পড়ে শেষ পর্যন্ত এক চোর ধরা পড়েছেন গ্রামবাসীদের হাতে। খবর এনডিটিভির। 

মোগার তখতুপুরা গ্রামের কৃষক হরজিন্দর সিংয়ের জমিতে গভীর রাতে তিন চোর প্রাইভেট কার নিয়ে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। তবে খেতের কাদা ও পানি জমে থাকা নরম মাটিতে তাদের গাড়িটি মারাত্মকভাবে আটকে যায়। অনেক চেষ্টা করেও গাড়ি বের করতে না পেরে রাতের আঁধারে সেটি খেতেই ফেলে রেখে সটকে পড়ে চোরের দল।

পরদিন সকালে গাড়িটি টেনে বের করতে একটি বড় রিকভারি ট্রাক নিয়ে সগৌরবে হাজির হয় আসামিরা। কিন্তু কাদার কাছে হার মানে সেই উদ্ধারকারী ট্রাকও। প্রথম গাড়িটির পাশেই কাদার গভীরে আটকে যায় ভারী ট্রাকটি।

মাঝমাঠে দুটি গাড়ি অচল হয়ে পড়ে থাকার দৃশ্য দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা সেখানে গিয়ে টানা জেরা শুরু করেন। চোরদের বিভ্রান্তিকর উত্তরের মুখে একপর্যায়ে ফাঁস হয়ে যায় মূল ঘটনা। গ্রামবাসীরা ঘটনাস্থলেই ধরে ফেলেন লাভপ্রীত সিং নামের এক চোরকে, যাকে পরে পুলিশে সোপর্দ করা হয়। পলাতক বাকি দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও

আপডেট সময় ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬