ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন তামিলনাড়ুতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের আমাদের কাজী নজরুল তারেক রহমান: চিফ হুইপ মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় ১ বছরের শিশু সন্তানকে পরীক্ষার পুরো সময় শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা নিলেন শিক্ষক গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা যুদ্ধে উৎপাদনে ক্ষতির মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি নতুন গ্যাসের সন্ধান পেল ইরান কুয়াকাটায় ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা, ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বিধিমালা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমিটি বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মো: জসিম উদ্দিন জামসেদ। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তার নাম উল্লেখ থাকার কথা। অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ না করে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব পাঠান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:  মনিরুজ্জামান। 

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবিত সভাপতি উপ  প্রকৌশলী মো:  সাখাওয়াত হোসেম মামুন সরকারি চাকরিজীবী হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। ফলে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনা না করেই এডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করে প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়ন বাতিল, নতুন করে বিধি অনুযায়ী প্রস্তাব পাঠানো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদনের আদেশের কপি, গণপূর্ত বিভাগের প্রোফাইল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬