ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার। দুপুর ৩টায় শুরু হবে সংসদের এই অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ এলাকার আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন লঙ্ঘনের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনা হওয়ায় এবারের অধিবেশনের দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

ডেস্ক রিপোর্ট 























