ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র শিগগিরই শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি এখন আগের থেকেও জনপ্রিয়: রিজভী ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি

গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড—বিজিবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এসব সরঞ্জাম বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তে ৯০৭ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে সেখান থেকে পালিয়ে যান।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক।

এরপর সন্ধ্যার পর একই এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনার জন্য বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে

গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি

আপডেট সময় ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬