ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয় : এমপি আশরাফ স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে!

ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা রবিউল ইসলামকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

আজ বুধবার দুপুরে সংগঠনের সহদপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তিনি নুন্দহ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

এর আগে, ২৫ আগস্ট রাতে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন

ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

আপডেট সময় ১০:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬