ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রির অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাংস বিক্রির সময় ক্রেতাদের দেখানোর জন্য পাশে শিয়ালের কাটা মাথা রাখা হয়েছিল বলেও জানা গেছে।রোববার উপজেলার চর মার্টিনের মুন্সিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ ইব্রাহিমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়েছিল। পরে ইব্রাহিম সেটিকে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, বন্য প্রাণী হত্যার পর তার মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। তবে জরিমানার টাকা পরিশোধের সামর্থ্য না থাকায় স্থানীয় বাজার কমিটির সদস্যরা নিজেদের মধ্যে টাকা তুলে জরিমানার অর্থ পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান জানান, প্রচলিত বন্য প্রাণী সংরক্ষণ আইনে লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্য প্রাণী কিংবা এর মাংস ও দেহাংশ দখলে রাখা, কেনাবেচা বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য

প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা

আপডেট সময় ১১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬