ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে পিন্টু: পুলিশ কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করব: ধর্ম প্রতিমন্ত্রী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ সরকার পূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কার করতে চাইছে, এমন অভিযোগে ওয়াকআউট করে বিরোধীদল মেহেরপুর থানায় একটি মাত্র জিডি, ফিরিয়ে পাচ্ছেন হারানো মুঠোফোন ও নগদ অর্থ রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, জানা গেল পরিচয়

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন জামায়াত আমির-প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনকালে পাঠ করতে গিয়ে ভুল করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সেই ভুল ধরিয়ে দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতার এই সতর্ক দৃষ্টি ও মনোযোগের প্রশংসা করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করার সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিতে মনোনীত সদস্যদের নাম পড়তে শুরু করেন। পড়ার একপর্যায়ে নাম ও তথ্যে কিছুটা গড়মিল দেখা দেওয়ায় তিনি নিজেই থামেন এবং বলেন, ‘একটু ভুল হয়েছে সম্ভবত।’

এ সময় তিনি সংশোধন করে আবার নাম পড়তে গেলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে কথা বলার জন্য মাইক্রোফোন দেওয়া হয়। তিনি বলেন, ‘এখানে হাফিজ উদ্দিন বলেছেন তো উনি। আমার মনে হয়, হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজ উদ্দিন বললেন কিনা।’

বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের পর চিফ হুইপ নূরুল ইসলাম ভুল স্বীকার করে বলেন, ‘এখানে ভুল হতে পারে। পাঁচ নম্বরে আছে-জনাব মো. হাফিজ ইব্রাহিম, ১১৬ ভোলা-২ সদস্য। এছাড়া বাকি সকলের নাম সব ঠিকই আছে। হাফিজ ইব্রাহিম আমি আগে একবার বলেছিলাম। ভুল সংশোধন করতে গিয়ে ভুল করেছি।’

চিফ হুইপের এই স্বীকারোক্তির পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আর সেই ভুলটাই আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা ধরিয়ে দিয়েছেন। তার মানে তিনি প্রতি মুহূর্তে শোনেন মনোযোগ সহকারে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন জামায়াত আমির-প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় ১০:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬