ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে পিন্টু: পুলিশ কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করব: ধর্ম প্রতিমন্ত্রী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ সরকার পূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কার করতে চাইছে, এমন অভিযোগে ওয়াকআউট করে বিরোধীদল মেহেরপুর থানায় একটি মাত্র জিডি, ফিরিয়ে পাচ্ছেন হারানো মুঠোফোন ও নগদ অর্থ রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, জানা গেল পরিচয়

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, জানা গেল পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটি পরিচালিত হচ্ছিল। সেখানে কাজ করার সময় মূল গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

দুর্ঘটনার বিষয়ে সূত্র জানায়, পাইপলাইনের পরীক্ষামূলক কাজ চলার সময় হঠাৎ সেটি ফেটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানের কর্মীসহ প্রায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপ ও ঘন ধোঁয়ার কারণে এখনো কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্ত, আহতদের চিকিৎসা নিশ্চিত এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, জানা গেল পরিচয়

আপডেট সময় ১০:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬