মাসের পর মাস মার্কিন হামলার পর ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের তেল অবকাঠামোর বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনের সময় দ্বীপটির তেল স্থাপনা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বর্তমান কার্যক্রমের অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
পারস্য উপসাগরে ইরানের দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ সময়ে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়েছে।
দ্বীপটির তেল অবকাঠামো দিয়ে দৈনিক প্রায় ১৫ লাখ ব্যারেল তেল এবং বছরে প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল প্রক্রিয়াজাত ও রপ্তানি করা হতো। ফলে খার্গের অবকাঠামোর ওপর হামলা বা ক্ষয়ক্ষতি ইরানের তেল রপ্তানি সক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ডেস্ক রিপোর্ট 


















