ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘দুষ্ট লোকেরা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে: রাশেদ খাঁন রিজভীর নামে ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, থানায় জিডি ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক ৩১ অ্যাপে অবৈধ ঋণের ফাঁদ, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের মেসির সতীর্থ এবার ইন্টার মায়ামির কোচ রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার বাউফলের জাকারিয়াকে সম্মাননা প্রদান কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয়রা অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয় বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। পরে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছায়।

শুক্রবার সকালে জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।

সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়াও চলছে।

নিহত সাতজন হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, একই গ্রামের মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘দুষ্ট লোকেরা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে: রাশেদ খাঁন

সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬