ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা ঠাকুরগাঁও লোকায়ান জাদুঘরের গ্রামীন ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চোড়লেন গরুর গাড়িতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ভাইরাল সেই ঘটনায় গ্রেপ্তার ৩ কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার ভক্ত সেজে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার নেপালে বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়কে ঝরল প্রাণ কাদায় ঢাকা সুড়ঙ্গে ৬০০ শ্রমিক! জীবিত উদ্ধারে মরিয়া দমকলকর্মীরা বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ‘শুধু মাদক বিক্রেতা নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে চাই’

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এখন তাদের ওপর পারমাণবিক হামলা অযৌক্তিক: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ইরানের ওপর পারমাণবিক হামলার চিন্তা বাদ দিয়েছেন কি না? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গতকাল এমন প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। আর প্রশ্ন শুনে ক্ষিপ্ত হন তিনি। ওই সাংবাদিকের প্রশ্নকে স্টুপিড প্রশ্ন হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, তারা ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখন কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।

যদিও ট্রাম্প এর আগে একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছিলেন। ওই নারী সাংবাদিককে ট্রাম্পকে প্রশ্ন করেন, “ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা বাদ দিয়েছেন কি না?”

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি হয়ত কখনো এর উত্তর দিতাম না। তবে উত্তর হলো হ্যাঁ। আমি ইরানে পারমাণবিক হামলার চিন্তা বাদ দিয়েছি। (এখন) পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সত্যিকার অর্থে কী স্টুপিড প্রশ্ন এটি। ইরান সামরিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। তো আমি তাদের হারিয়েছি, এখন তাদের ওপর আমার পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত! কী স্টুপিড প্রশ্ন।

গত ২৮ ফেব্রয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলার পর মার্কিনি ও ইরানিদের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি হয়। তবে এটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দুই দেশের মধ্যে হামলার তীব্রতা কমে গেলেও গত রোববার আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সূত্র: মিডেল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এখন তাদের ওপর পারমাণবিক হামলা অযৌক্তিক: ট্রাম্প

আপডেট সময় ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬