ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে তরুণদের পেছনে ফেলে প্রথম হয়েছেন ৪৭ বছর বয়সী এক মা। ভারতের মহারাষ্ট্রের বিড জেলার এই ঘটনা এখন সবার নজর কেড়েছে।

ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় ‘অমৃত দৌড়’ নামে এই ম্যারাথন। ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় প্রতিযোগিতাটি। এতে অংশ নেন স্থানীয় অনেক তরুণ-তরুণী।

তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামেন আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই রণবীর। সাধারণ শাড়ি ও চপ্পল পরেই দৌড় শুরু করেছিলেন তিনি।

তবে কিছু দূর যেতেই অসমান রাস্তায় বারবার পা থেকে খুলে যাচ্ছিল চপ্পল। এতে গতি কমে যাওয়ায় এক মুহূর্ত দেরি না করে চপ্পল দুটো হাতে তুলে নেন রমাবাই। এরপর পাথর আর রুক্ষ রাস্তার ওপর খালি পায়েই শুরু করেন দৌড়।

পায়ের নিচে তীক্ষ্ণ পাথরের আঘাত ও ব্যথা উপেক্ষা করে একে একে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করে জয় ছিনিয়ে নেন ৪৭ বছর বয়সী এই মা।

রমাবাইয়ের এমন অদম্য মনোবল ও জয় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক ও আয়োজকরাও।

জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি নিজের জন্য না রেখে পুরো অর্থই মেয়ের পড়াশোনার খরচে দেওয়ার ঘোষণা দিয়েছেন রমাবাই।

তার এই দৌড় যেন শুধু একটি ম্যারাথনে জয় নয়—মেয়ের স্বপ্ন পূরণের জন্য এক মায়ের ভালোবাসা ও সংগ্রামের অনন্য গল্প।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী

মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

আপডেট সময় ১১:০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬