ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি ‘বুড়ি হয়ে গেছে’, বডি শেমিংয়ের মুখে ক্যাটরিনা ১১ বছর পর ফের একসঙ্গে রাজ-মিমি ‘ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না’ ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না পাকিস্তানের হাতে আটক হওয়া সেই ভারতীয় পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশী: প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যেতে হবে। তবে মতিঝিলে অফিস সময়ের পর হকারদের জন্য নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে।

মো. আব্দুস সালাম বলেন, বিকেল চারটার পর মতিঝিলে নাইট মার্কেট চালু করা হবে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন। তবে সপ্তাহের সাত দিন নগরীর সব জায়গায় হকারদের বসতে দেওয়া সম্ভব নয়। নির্ধারিত স্থানে নিয়ম মেনে এবং পরিচ্ছন্নতা বজায় রেখেই ব্যবসা করতে হবে।

এদিকে, পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।

পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন প্রশাসক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না

আপডেট সময় ০১:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬