ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশই উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তবে তীব্র গ্যাস সংকটে জেলার তিন শতাধিক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকরা।

গ্যাসের সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে কোনোরকমে উৎপাদন সচল রাখছেন অন্তত শতাধিক ছোট-বড় টেক্সটাইল কারখানার মালিক। এতে একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে হুমকিতে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য।

শেখেরচর ও মাধবদী শিল্পাঞ্চলের ৪১টি ডাইং ও সাইজিং কারখানার নন-গ্যাস বয়লারে প্রতিদিন পোড়ানো হচ্ছে প্রায় ৮ টন কাঠ। জ্বালানি হিসেবে কাঠের এমন ব্যাপক ব্যবহারকে ঘিরে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ী নেতা ও পরিবেশবিদরা।

জুট বয়লার হিসেবে নিবন্ধিত এসব বয়লারে কয়লা, পাটসহ বিভিন্ন উপকরণ ব্যবহারের কথা থাকলেও সেখানে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে বনজ সম্পদ উজাড়ের পাশাপাশি বায়ুদূষণ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

নরসিংদীর প্রধান বয়লার পরিদর্শক সুমন কুমার পাল বলেন, কাঠ পোড়ানোর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, এটি সত্য। তবে গ্যাস সংকটের মধ্যে শিল্পকারখানা সচল রাখতেই বাধ্য হয়ে কাঠ ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, সুনির্দিষ্ট আইন না থাকায় কাঠ পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

নরসিংদী জেলায় নিবন্ধিত বয়লার কারখানা রয়েছে ৩৬৪টি। এর মধ্যে ৩২৩টি গ্যাসচালিত। দীর্ঘদিনের গ্যাস সংকটে এসব শিল্পকারখানার উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিকল্প জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বাড়ায় তৈরি হচ্ছে পরিবেশগত ঝুঁকি।

জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে শিল্পকারখানায় নির্বিচারে কাঠ পোড়ানো বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা

আপডেট সময় ০৬:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬