ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়া যুবককে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালিগালাজ, কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে ঘাটতি দেখা দিয়েছে—এমন খবর বা গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক পোস্টে ট্রাম্প গণমাধ্যম ও বিশেষজ্ঞদের এমন দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, কিছু মানুষ যুক্তরাষ্ট্রের জয় দেখার চেয়ে দেশকে যুদ্ধে হারতে দেখতে বেশি আগ্রহী। এ কারণেই এসব ‘শতভাগ ভুল তথ্য’ ছড়ানো হচ্ছে।

অন্য এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে মধ্যম থেকে উচ্চমানের গোলাবারুদের পর্যাপ্ত মজুত রয়েছে। তার দাবি, বর্তমান কিংবা সম্ভাব্য যেকোনো যুদ্ধের প্রয়োজন মেটানোর চেয়েও বেশি অস্ত্র রয়েছে দেশটির হাতে।

ট্রাম্প আরও বলেন, ইতিহাসে নজিরবিহীন গতিতে নতুন অস্ত্র উৎপাদন করা হচ্ছে। নিজেদের চাহিদা পূরণের পর শিগগিরই মিত্র দেশগুলোর কাছেও অস্ত্র বিক্রি শুরু করতে পারবে যুক্তরাষ্ট্র।

অস্ত্রের মজুত নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন ট্রাম্প। তার অভিযোগ, বাইডেন প্রশাসন ইউক্রেন ও ন্যাটোকে বিপুল পরিমাণ অস্ত্র বিনামূল্যে দিয়েছে। এসব অস্ত্রের অর্থ ইউরোপের পরিশোধ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

আপডেট সময় ১১:২৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬