জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হারুন মৃধা (৪৬) নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
বৃহস্পতিবার (১০জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, হারুন মৃধা ইউনিয়নের ‘নিজ বটকাজল’ এলাকার বাসিন্দা এবং মৃত হাফেজ আলী মৃধার ছেলে। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওয়ামালা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের অপরাধ জগতের খলিফা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার

ডেস্ক রিপোর্ট 























