ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পাড়ার মানুষের হাঁড়ির খবর রাখা অনেকেরই স্বভাব, কিন্তু সেই স্বভাবকে কাজে লাগিয়ে কেউ যে কড়কড়ে টাকা রোজগার করে দুটি বাড়ির মালিক হয়ে যাবেন—তা কে জানত!  ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সি নারী মিরিয়াম। প্রতিবেশীদের গোপন গল্প, প্রেমের কেচ্ছা কিংবা ঝগড়াঝাটির খবর জোগাড় করে চড়া দামে বিক্রি করাই এখন তার আসল কাজ!

নিজের ঘরের সামনে বসে চারপাশের সব খবরের ওপর তীক্ষ্ণ নজর রাখেন মিরিয়াম। কার সংসারে কী ঝামেলা চলছে বা কে কার সঙ্গে চুপিচুপি দেখা করছে—সব তথ্য কায়দা করে শুনে তিনি ডায়েরিতে টুকে নেন। খবরের গুরুত্ব বুঝে দাম হাঁকান তিনি। ছোটখাটো খবর কম দামে মিললেও গোপন বা মুখরোচক খবরের দাম ওঠে আকাশে! যেমন, এক লোক স্ত্রীর অলক্ষ্যে পরকীয়া করছিলেন, সেই গোপন কথা পেটে চেপে রাখার জন্য একাই তিনি কামিয়ে নেন প্রায় সাত লাখ টাকা।

মিরিয়ামের ঘরে ঢুকে যে কেউ চমকে যাবেন। সেখানে দেওয়ালজুড়ে ঝুলছে পাড়ার নানা মানুষের ছবি আর রহস্যময় নোট। তিনি প্রমাণের বাইরে এক চুল কথা বলেন না বলে পুরো এলাকায় তার নাম হয়ে গেছে ‘গসিপ কুইন’ বা খবরের রানী। উপার্জিত জমানো টাকা তিনি জমা করেন ঘরের এক বিশাল মাটির ব্যাংকে।

পাড়ার অনেকে তার এই স্বভাব নিয়ে বেশ রেগে যান এবং অন্যের গোপন বিষয়ে নাক গলানোর জন্য সমালোচনা করেন। তবে মিরিয়াম এসবের পরোয়া করেন না। উল্টো হাসিমুখে জানান, লোকজনের হাঁড়ির খবর জোগাড় করাই তার জীবন এবং এই জিনিসটা নাকি এক্কেবারে তার রক্তে মিশে আছে! সূত্র: এনডিটিভি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

আপডেট সময় ১০:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬