ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান যুক্তরাষ্ট্র বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-স্কুলশিক্ষার্থী ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাড়িতে ফিরেই দুই সন্তান ও নিজের জন্য খাবার তৈরি করতে বলেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী তখন নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না করতে অস্বীকৃতি জানানোয় দুই সন্তানের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। খবর এনডিটিভির। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ বছর বয়সী অভিযুক্ত কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব (৩৮)

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। খাবার বানানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে সন্তানদের চোখের সামনেই স্ত্রীর ঘাড় ও পেটে প্রচণ্ড আঘাত করেন। হামলায় গুরুতর আহত যামিনী মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার প্রাথমিক পর্যায়ে এটিকে স্বাভাবিক দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর সত্য বেরিয়ে আসে। প্রতিবেদনে নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন, হাড় ভাঙা ও শ্বাসরোধের আলামত উদ্ধার করেন চিকিৎসকেরা।

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই কৃষ্ণ লালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নাগপুর পুলিশ। পরে হত্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মর্মান্তিক এই ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী

আপডেট সময় ১০:০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬