ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর নারী থেকে পুরুষ হতে স্তন অপারেশন, প্রাণ গেল লিজার রাজধানীতে বেপরোয়া ছিনতাই ঠেকাতে ভিকটিম সেজে মাঠে র‌্যাব যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা

যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। দেশটির পার্লামেন্টে এসংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। এ খাত থেকে বছরে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার কর রাজস্ব পাওয়ার আশা করা হচ্ছে। বিলটির অন্যতম উদ্যোক্তা ইউক্রেনের পার্লামেন্টের অর্থ কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক। তার হিসাব অনুযায়ী, এই অর্থ দিয়ে বছরে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হতে পারে।

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও বিতরণ আইনত অপরাধ। এসব কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্টের বাজার দ্রুত বেড়েছে। যুদ্ধের মধ্যে রাজস্ব বাড়াতে অনলাইন প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেয় সরকার। কিন্তু এতে তৈরি হয়েছে নতুন আইনি সংকট। কারণ আয় ঘোষণা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কর্মকাণ্ডের তথ্য প্রকাশ হয়ে যায়, যা এখনো দেশটির আইনে অপরাধ।

ঝেলেজনিয়াক এই পরিস্থিতিকেদুঃখজনক ও হাস্যকরবলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আয় গোপন করলে কর না দেওয়ার অভিযোগে মামলা হতে পারে। আবার আয় ঘোষণা করলেও পর্নোগ্রাফি আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এই আইনি জটিলতা দূর করতেই পর্নোগ্রাফিকে বৈধ অর্থনীতির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি আইনে পরিণত হলে এই খাত থেকে সরকার নিয়মিত কর আদায় করতে পারবে।

দেশটিতে অনলাইন প্রাপ্তবয়স্ক কনটেন্টের বাজারের আকারও বড়। ফেনিক্স ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইউক্রেনের প্রায় ৭ হাজার ৯০০ নাগরিক ওনলিফ্যানস থেকে মোট ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেন। যুদ্ধের ব্যয় বাড়ার মধ্যে সেই আয় থেকে কর আদায়ের সম্ভাবনাই এখন ইউক্রেনের নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবেদন: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর

যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন

আপডেট সময় ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬