ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন নভেম্বরের দ্বিতীয়ার্ধে তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বিএনপি: গয়েশ্বর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। কিন্তু বিএনপির পেছনে বিভিন্ন রাজনৈতিক দল যে একত্রিত হয়েছে, তা দেখে মনে হচ্ছে বিএনপিই ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং “ড. ইউনূস যদি সুষ্ঠু নির্বাচন করেন, তাহলে কেউ বাধা দিতে পারবে না, কারণ জনগণ রুখে দেবে।”

তিনি আরও বলেন, “আপনারা একটি ঐক্যজোট গড়ে ৩০০ আসনে ৩০০ প্রার্থী দিন। বিএনপি এককভাবে ৩০০ প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুনে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কি না!”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির

ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বিএনপি: গয়েশ্বর

আপডেট সময় ১১:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫