জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রাঘাতে নদীতে নিখোজের দুইদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থার তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত বাদল বাউফল উপজেলার কালাইয়া গ্রামের ওহিদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার সকালে পায়রা বন্দরের জেটি সংলগ্ন এলাকা থেকে নৌকা নিয়ে বাদল ও তার স্ত্রীসহ তিনজন রাবনাবাদ নদী নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। দুপুরে নদীতে জাল ফেলার হঠাৎ বজ্রপাতে আঘাপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে নিখোজ হয় বাদল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুইদিন উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























