কয়লা স্বল্পতার সংকট কাটিয়ে উৎপাদন বাড়াতে না বাড়াতেই কারিগরি ত্রুটির মুখে পড়েছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির বিদ্যুৎকেন্দ্র। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ করে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশজুড়ে নতুন করে লোডশেডিং বাড়ছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র জানায়, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে আদানির বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন সীমিত করা হয়েছিল। এক মাসেরও বেশি সময় সীমিত উৎপাদনের পর কয়লা সরবরাহ বাড়লে গতকাল সন্ধ্যার পর থেকে উৎপাদন বাড়ানো শুরু হয়। গতকাল রাতে বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল।কিন্তু রাত ১২টার দিকে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে ৭৫০ মেগাওয়াটেরও নিচে নেমে এসেছে।এর আগে গত মাসের শেষ দিকে আদানির কেন্দ্রটি থেকে দিনের বেলায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। হঠাৎ করে উৎপাদন প্রায় অর্ধেক কমে যাওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাবে বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বাড়ছে।
ঢাকা
,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান
কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা
আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ
ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার
হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং
চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি
বাক্স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার
কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৩:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























