ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন শ্রমিকেরা। গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে আগুন দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হলো। হামলায় ভবনের কয়েকটি জানালা ও কাচ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবার সরেজমিনে ওই বাড়িতে গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখা যায়। 

সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা শুধু ভবনের মেরামত ও রঙের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা, কিংবা বাড়িতে পরিবারের কোনো সদস্য আসবেন কিনা, এ বিষয়ে কিছু জানেন না তারা। সংস্কার কাজ শেষ হলে হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তারা।

এদিকে হামলার পর মাগুরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, ঘটনায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি।

সাকিবের বাড়িতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। একই সময়ে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গণে আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ায় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কিনা, তা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়; তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ

আপডেট সময় ০৩:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬