ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জিন্নাহর ছবি ছেঁড়া আবু তৈয়ব ডাকসুতে ভিপি পদে পেয়েছিলেন ১০ ভোট ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের রেইবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে দেওয়া এক বক্তব্যে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই কথা জানান।

ব্লুমবার্গের বরাত দিয়ে ক্রিস রাইট বলেন, ইরান চাইলে দেশের বাইরে থেকে তাদের জ্বালানি সরবরাহ করা সম্ভব। তবে এই প্রস্তাবটি সরাসরি ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত।

ওয়াশিংটনের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে জানিয়ে আসছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি।

তিনি আরও যোগ করেন, এই সমস্যার সমাধান হলে ইরান পুনরায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে পারে এবং তাদের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে। এরই মধ্যে তেহরানের প্রায় ১৪০ মাইল দক্ষিণে অবস্থিত নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছে এ বছর নির্মাণকাজের স্পষ্ট গতিবৃদ্ধি লক্ষ্য করার পর ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে ‘চূড়ান্ত হামলার’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও তীব্র করার হুমকি দিয়ে বলেছেন, দেশটিতে আরও বড় পরিসরে বোমা হামলা চালানো হতে পারে এবং তারা কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এ ছাড়া নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছাকাছি পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে বিভিন্ন তৎপরতা ও নড়াচড়া শনাক্ত করার পর সেখানেও হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শীঘ্রই তারা পিকঅ্যাক্স সাইটে হামলা চালাতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক

শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬