ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত জুলাই আন্দোলনে বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের জুলাই শহিদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বিএনপি কর্মী হত্যা: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা ঢাবির সূর্যসেন হলের সিঁড়িতে জিন্নাহ-গোলাম আজমের ছবি বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল ৩০০ পিস ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি পালন করবে এগারো দলীয় ঐক্য। কর্মসূচি সফল করতে রংপুরে প্রস্তুতি শুরু করেছে জোটের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, আমরা যেসব দাবিতে লংমার্চ করছি, এগুলো জামায়াতের একক দাবি নয়, এগুলো জনগণের দাবি। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ বন্ধ এবং সুশাসন নিশ্চিত হবে।

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্য নিয়ে আত্মত্যাগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিস্তাপাড়ের মানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার দাবির কথা উল্লেখ করে আব্দুল হালিম বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার উদ্যোগী হয়েছিল। কোনো পরোক্ষ শক্তির কারণে সেই উদ্যোগ থেমে গেলে তাঁরা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। রংপুরে গণমানুষের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এর আগে সকালে নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত

তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ

আপডেট সময় ০৯:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬