ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ পৃথিবী থেকে চাঁদ, সর্বত্র যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন মার্কিন জেনারেল আগামী মাসে জাতীয় গ্রিডে যাবে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রাশিয়ার রাষ্ট্রদূত আব্রাহার মতো হুথিরাও বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে: সৌদি গ্র্যান্ড মুফতি সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ে নয়, পাকিস্তানের লোকালয়ে থাকে: জাতিসংঘে ভারত ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী অপরাধ চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছে রায়হানের: এলো চাঞ্চল্যকর তথ্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও না নেওয়ার দাবি মুসাদ্দিকের, ১২ মাসে প্রকাশ করেছেন ২৮টি বই সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ১০ শলাকার প্যাকেট সর্বোচ্চ ২১০ টাকা নির্ধারণ যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ ভারত

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। চলতি সপ্তাহের শুরুতে এ হামলা হয়।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলায় চারটি ইরানি ড্রোন এবং অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জাহাজটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে। ঘটনাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশের জলসীমায় ঘটে।

হামলায় জাহাজের কয়েকজন ক্রু সামান্য আহত হন। বর্তমানে তাদের একটি উপসাগরীয় দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন নাগরিক বা সামরিক সদস্যও ছিলেন বলে জানা গেছে।

ছয় মাস ধরে চলা ইরান যুদ্ধে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অন্যতম গুরুত্বপূর্ণ সংঘাতপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের একপঞ্চমাংশেরও বেশি এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। সংঘাতের মধ্যে বারবার সমুদ্রমাইন পাতা এবং পাল্টা হামলার ঘটনায় প্রণালিটি উত্তেজনার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। সূত্র: আনাদোলু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

আপডেট সময় ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬