ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা ‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হওয়ার খবর নিয়ে যা বলছে ভারত চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত, পুলিশ কিছুই করতে পারবে না: মন্তব্য ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ

‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার কফিল মিয়া অভিযোগ করেন, কিছু ব্যক্তি বড় বড় পদ পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি দাবি করেন, সম্প্রতি ১৪ নম্বর দিগপাইত ইউনিয়নের সেক্রেটারির ভাগনে অন্তর তাকে মারধর করেছেন এবং তার সঙ্গে থাকা লোকজনও এ ঘটনায় জড়িত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কফিল মিয়া বলেন, এই রাজনীতি বন্ধ করেন। কারণ, এদের কর্মকাণ্ডে আপনার দলের বদনাম হচ্ছে। তার অভিযোগ, যারা আগে ভাত খেতে পারত না, তারা ক্ষমতা পেয়ে এখন মানুষকে হয়রানি করছে। রাস্তায় চাঁদাবাজি বন্ধ হয়নি দাবি করে তিনি বলেন, চাঁদাবাজি আরও অনেক চলছে। হয়তো এখন প্রকাশ্যে হয় না, গোপনে হয়। চাঁদা না দিলে পরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।

দলের দীর্ঘদিনের কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর উদ্দেশে কফিল মিয়া আরও বলেন, বড় বড় এমপিমন্ত্রীরা আপনার ক্ষতি করছেন না; ক্ষতি করছেন এমন কিছু ব্যক্তি, যারা নেতা হয়ে গেছেন। যারা একটি নামও লিখতে পারে না, তারাও এখন বড় নেতা, ইউনিয়ন নেতা। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, বেশি দিন ক্ষমতায় থাকবেন না। আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না এটা মনে রাখবেন। 

এ ছাড়া বক্তব্যের শেষ দিকে তিনি দলের কয়েকজন নেতার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং স্থানীয় এমপিকে এ ব্যাপারে বিচার করার অনুরোধ জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন দিগপাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি দিগপাইত ইউনিয়নের গান্দাইল গ্রামে।

এদিকে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা

‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬