ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকার কোনো ধরনের পূর্বাভাস না দিয়েই রাতের আঁধারে প্রেসনোট নিয়ে তেলের দাম লিটারে বিশ টাকা করে বৃদ্ধি করেছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়বে। গণপরিবহনের ভাড়া বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় তেলের দামে সরকারের ভর্তুকি দেওয়া উচিত। সরকার তা করে নাই। গ্যাসের অভাবে মিল-কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হচ্ছে। সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ আজ ভালো নাই। আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিসমূহের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা কথাও বলে ভালো। কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, মাদক-সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা পরিষ্কার। অপরাধ সংঘটিত হওয়ার আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না। এমনকি অপরাধের পরে যাদেরকে আটক করা হয় তারাও টাকার বিনিময়ে জামিনে বের হয়ে যাচ্ছে। ফলে দেশে খুন, শিশু নির্যাতন, নির্মম শিশু হত্যা বেড়েছে। এই বিষয়েও সরকারকে সতর্ক করছি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৫টি উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর

আপডেট সময় ১১:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬