ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বড় পরিসরের এই ক্রয় চুক্তিকে সামনে রেখে বোয়িং ও বিমানকে আগাম অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বোয়িং ও বিমানের মধ্যকার এই সমঝোতাকে সাধুবাদ জানান।

তিনি উল্লেখ করেন, বিশ্বসেরা বোয়িং উড়োজাহাজ কেনার এই চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশের মধ্যকার চমৎকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় জয় এবং এতে দুই দেশই ব্যাপকভাবে লাভবান হবে। নিউইয়র্কে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন বলেও জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকালে (বাংলাদেশ সময় রাত আড়াইটা) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের বহর সম্প্রসারণের এই উদ্যোগকে ভবিষ্যৎ বিমান সেবার মান উন্নয়নে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে বিমানের নতুন উড়োজাহাজ সরবরাহ নিয়ে বোয়িং এবং ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যকার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার আবহেই এই সিদ্ধান্ত এলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হতে যাওয়া এই ১১টি উড়োজাহাজ তাদের পূর্বের ৩.৭ বিলিয়ন ডলার চুক্তির বাইরে অতিরিক্ত সংযোজন হিসেবে গণ্য হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ০১:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬