ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

নারীদের জন্য সংসদে ১০০ আসনের পক্ষে বিএনপি, সরাসরি নির্বাচনের পক্ষে নয়: সালাহউদ্দিন আহমেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয় দলটি। বর্তমান পদ্ধতির মতোই এসব আসনে নারী সদস্য নির্বাচিত হওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৪ জুলাই) রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, “সংসদে নারীদের অংশগ্রহণ বাড়াতে ১০০ আসনের প্রস্তাবকে বিএনপি সমর্থন করে। তবে এই আসনগুলোতে নির্বাচনের বর্তমান পদ্ধতিই উপযুক্ত বিবেচনা করছি। বিএনপি সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি জানান, সমাজে যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই উচ্চকক্ষে প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার, নারীর অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষ গঠন সংক্রান্ত আলোচনা চলছে। নারীদের আসনে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

নারীদের জন্য সংসদে ১০০ আসনের পক্ষে বিএনপি, সরাসরি নির্বাচনের পক্ষে নয়: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৮:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫