ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের জন্য যুদ্ধ ও দুর্ঘটনাকে দায়ী করলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ‘২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার’ ৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা চাঁদার জন্য নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিও ভাঙচুর: রাশেদ খাঁন চুরির অভিযোগে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাগানে কুড়িয়ে পাওয়া একটি ধাতব খণ্ডকে ৩০ বছর ধরে বাড়ির দরজার চৌকাঠ হিসেবে ব্যবহার করেছেন এক ব্যক্তি। এতদিন পর জানা গেল, সাধারণ দেখতে সেই বস্তুটি আসলে একটি বিরল উল্কাপিণ্ড। যার সম্ভাব্য মূল্য ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি টাকা।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের মিশিগানের এডমোর এলাকার। প্রায় ৩০ বছর আগে নিজের বাড়ির বাগানে পাথরের মতো শক্ত একটি বস্তু দেখতে পান ওই গৃহস্থ। ধাতব বস্তুটির দৃঢ়তা দেখে সেটি বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে সেটিকে দরজার চৌকাঠ হিসেবে ব্যবহার শুরু করেন।

বছরের পর বছর এভাবেই পড়ে ছিল বস্তুটি। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি সেটি দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তিনি বিষয়টি একজন বিজ্ঞানীকে জানান। পরীক্ষার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি সাধারণ কোনো ধাতব খণ্ড নয়; এটি একটি উল্কাপিণ্ড। প্রায় ১০ কেজি ওজনের এই খণ্ডটির গঠনও বেশ বিরল। বিশেষজ্ঞদের পরীক্ষায় এতে প্রায় ৮৮ শতাংশ লোহা এবং ১২ শতাংশ নিকেল পাওয়া যায়। পৃথিবীতে পতিত অনেক লৌহ উল্কাপিণ্ডে সাধারণত প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত লোহা থাকতে পারে। সে তুলনায় এই উল্কাপিণ্ডের গঠন বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

বিজ্ঞানীদের ধারণা, এই উল্কাপিণ্ড সৌরমণ্ডলের প্রাথমিক পর্যায় সম্পর্কে গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। ফলে এটি শুধু মূল্যবানই নয়, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, উল্কাপিণ্ডটির দাম প্রায় ১ লাখ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯৫ লাখ টাকারও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ, তিন দশক ধরে যে বস্তুটি একটি বাড়ির দরজার চৌকাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটিই শেষ পর্যন্ত হয়ে উঠেছে বিরল ও মূল্যবান এক মহাজাগতিক সম্পদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা

আপডেট সময় ১২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬