ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা

‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে, আল নাসরের হয়ে ভালো পারফরম্যান্স করে আলোচনায় আসছেন তার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, আরবিতে কথা বলে ভক্তদের নজর কেড়েছেন ১৬ বছর বয়সী সিআর জুনিয়র। শনিবার (২৬ সেপ্টেম্বর) আল নাসরের যুব দলের এক সতীর্থের সঙ্গে কথা বলার সময় আরবিতে কথা বলতে দেখা গেছে তাকে। এরই মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে জুনিয়রকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, কাইফ আল হাল?’,  এর অর্থ, ‘আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, কেমন আছেন?’ কথোপকথনের সময় কিছু ইংরেজি শব্দও ব্যবহার করেন জুনিয়র। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে জুনিয়রের আরবি বলা খুব একটা অবাক করার মতো নয়। ২০২২ সালের ডিসেম্বরে, তার বাবা ক্রিস্টিয়ানো রোনালদো, আল নাসরে যোগ দেওয়ার পর থেকে সৌদি আরবেই থাকছেন জুনিয়র। একই সঙ্গে আল নাসরের যুব দলে নিজের ফুটবল প্রশিক্ষণও চালিয়ে যাচ্ছেন তিনি।

মাঠেও ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করছেন জুনিয়র। সম্প্রতি সৌদি ‘অনূর্ধ্ব–১৭‘ প্রিমিয়ার লিগে আল আহলির বিপক্ষে আল নাসর অনূর্ধ্ব–১৭ দলের হয়ে দুটি গোল করেন তিনি। ম্যাচে একসময় পিছিয়ে ছিল আল নাসর। পরে জুনিয়রের দুই গোলে ২–১ ব্যবধানে জয় পায় দলটি। ম্যাচের ১২তম ও ৪৪তম মিনিটে গোল করেন জুনিয়র। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের দুই গোলের ভিডিও শেয়ার করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবার মতো পর্তুগালের হয়েও ফুটবলে পথচলা শুরু করেছেন জুনিয়র। ২০২৫ সালের মে মাসে, ‘অনূর্ধ্ব–১৫‘ পর্যায়ে প্রথমবার পর্তুগালের দলে ডাক পান তিনি। এরপর থেকেই দেশটির বিভিন্ন বয়সভিত্তিক যুব দলে খেলছেন।

সৌদি আরবে যাওয়ার আগে ব্রিটিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলেও খেলেছেন জুনিয়র। সে সময় তার বাবা এই দুই ক্লাবের হয়ে খেলেছেন। ফুটবলপ্রেমীদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ রয়েছে, জুনিয়র কি বাবার মতোই ফুটবলে বড় ক্যারিয়ার গড়তে পারবেন কি না। সৌদি আরবে তিন বছরের বেশি সময় কাটানোর পর ভাইরাল হওয়া এই ভিডিওতে দেশটিতে জুনিয়রের জীবনের আরেকটি দিক উঠে এসেছে।  ফুটবলের পাশাপাশি সৌদি আরবের স্থানীয় ভাষা আরবিও শিখে নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র

আপডেট সময় ১১:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬