ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলার উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেবে ছাত্রদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

এবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, দেশে ‘মবতন্ত্র’ কায়েমের চেষ্টা করা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, তাদের (অন্তর্বর্তী সরকার) প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।

রাকিব বলেন, যখন সারাদেশে হত্যাকাণ্ড ঘটছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে। সে ক্ষেত্রে অবশ্যই ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। কিন্তু রাতের আঁধারে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যে মিছিল করেছে, সেখানে তারা সরকারের ব্যর্থতা দেখে না। তারা এটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারেক রহমানকে জড়িয়ে যে লজ্জাজনক অপপ্রচার চালিয়েছে, সেটি দ্বারাই প্রমাণিত হয় এই নির্দলীয় সরকার এরই মধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে।

গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ারি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অবিলম্বে নোংরা অপপ্রচার ও গোপন ষড়যন্ত্র থেকে ফিরে আসুন। এর আগে, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

মিছিলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ছাত্রদল জানিয়েছে, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা এ মিছিলে অংশ নিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি

আইনশৃঙ্খলার উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেবে ছাত্রদল

আপডেট সময় ১১:০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫