ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা পারমানবিক বোমা বহনে সক্ষম রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু খুনিদের সাথে আপস করলে আবার রাজপথে ফয়সালা হবে: জাবের মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বিকল্প পথ খুঁজতে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। চীনের শিনজিয়াং অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় উড়োজাহাজ চলাচলের সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পশ্চিমাঞ্চলীয় শহর হোতান হয়ে উড়োজাহাজ চলাচলের সম্ভাবনা নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে সূত্র জানিয়েছে।

ভারতের এই উদ্যোগের সময়টি তাৎপর্যপূর্ণ। কয়েক দিন আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

চায়না সাউদার্ন এয়ারলাইনস গত ২১ সেপ্টেম্বর গুয়াংজু-নয়াদিল্লি সরাসরি ফ্লাইট আবার চালু করেছে। করোনাভাইরাস মহামারি ও পরবর্তী সময়ে ভারত-চীন সীমান্তে উত্তেজনার কারণে প্রায় ছয় বছর এই বিমানপথ বন্ধ ছিল।

এদিকে ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো ২০২৫ সালের অক্টোবর থেকে ভারত-চীন সরাসরি বিমান চলাচল আবার শুরু করে। প্রথমে কলকাতা-গুয়াংজু এবং পরে দিল্লি-গুয়াংজু পথে ফ্লাইট চালু করা হয়।

এয়ার ইন্ডিয়াও চলতি বছরের ১ ফেব্রুয়ারি দিল্লি থেকে সাংহাই সরাসরি ফ্লাইট চালু করে। প্রায় ছয় বছর পর চীনের মূল ভূখণ্ডের সঙ্গে এই বিমান যোগাযোগ পুনরায় চালু হয়।এর মধ্যে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ভারতের জন্য নতুন সমস্যা তৈরি হয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। সম্প্রতি দেশটি এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিকল্প আকাশপথ এখন ভারতের বিমান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে চীনের আকাশসীমা ব্যবহার করে নতুন পথ তৈরি করা গেলে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানকে এড়িয়ে চলাচলের একটি বিকল্প তৈরি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত

আপডেট সময় ০৯:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬