ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে থাকার আহ্বান রাশিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে না গিয়ে ‘দায়িত্বশীল পক্ষ’ হিসেবে থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো চায় ইরান এনপিটির অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পেসকভ বলেন, ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদের কাছ থেকে এনপিটি থেকে দেশটির সম্ভাব্য প্রত্যাহার নিয়ে বক্তব্যের কথা মস্কো জানতে পেরেছে। বিষয়টি আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

পেসকভ বলেন, ‘আমরা চাই না ইরান এনপিটি থেকে সরে যাক। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বৈশ্বিক ব্যবস্থার ভিত্তি হিসেবে আমরা এই চুক্তিকে বিবেচনা করি। আশা করি, ইরান এই চুক্তির গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল অংশীদার হিসেবে থাকবে।’

এর আগে সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-সহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানায়, এনপিটি থেকে সরে যাওয়ার বিষয়ে একটি ‘তিন স্তরের জরুরি’ প্রস্তাব নিয়ে ইরানের পার্লামেন্টে আলোচনা হতে পারে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ এ উদ্যোগের কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০ সালের মার্চে এনপিটিতে যোগ দেওয়া ইরান এখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির ওপর আস্থা হারিয়েছে। নিকজাদ অভিযোগ করেছেন, গ্রোসি ‘শুধু উপরিভাগের পরিদর্শন’ পরিচালনা করেন এবং ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেন।

নিকজাদের ভাষ্য অনুযায়ী, এনপিটি থেকে সরে যাওয়ার প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পার্লামেন্টে উত্থাপনের দিনই তা নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্তের আন্তর্জাতিক প্রভাবও খতিয়ে দেখবে পার্লামেন্ট।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন পেসকভ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার সঙ্গে সংলাপ বা পরিস্থিতি সংশোধনের আহ্বান জানিয়ে ‘যুক্তিসংগত কোনো কণ্ঠস্বর’ মস্কোর চোখে পড়ছে না।

পেসকভের ভাষ্য, এ পরিস্থিতিতে রাশিয়াকে নিজেদের জাতীয় স্বার্থ ‘শতভাগ’ সুরক্ষিত করতে সামরিক অভিযান অব্যাহত রাখতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে থাকার আহ্বান রাশিয়ার

আপডেট সময় ১১:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬