ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার যমজ দুই বোন পেলো জিপিএ-৫, পরিবারে আনন্দের বন্যা ভয়াবহ দুর্ঘটনা: ১১ ঘণ্টার ব্যবধানে দুই মহাসড়কে ঝরে গেল ৮ প্রাণ ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের উদ্যোগ বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ ইসলাম

রাজবাড়িতে পৌঁছাচ্ছে জুলাই পদযাত্রা, স্মৃতি আর ভালোবাসায় আবেগঘন আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১২৯৪ বার পড়া হয়েছে

আসছে ১৭ জুলাই বিকেল ৪টায় রাজবাড়ির রেলগেট এলাকায় পৌঁছাবে ‘জুলাই পদযাত্রা’। দেশের নানা প্রান্ত ঘুরে ১ জুলাই থেকে শুরু হওয়া এই পদযাত্রা এবার আসছে পদ্মার শহরে।

পদযাত্রার সঙ্গে যুক্ত একজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় বলেন, ‘রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি মানে আমারও বাড়ি। ঢাকার পর এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কেনা, বরাট বাজার থেকে গোদার বাজার মোটরসাইকেলে ঘোরা কিংবা দৌলতদিয়ার টাটকা মাছ—সব কিছুই আজও হৃদয়ে গাঁথা। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম ভুলিনি এখনো।’

তিনি আরও জানান, এবার ফিরে আসছেন এক অন্যরকম ভালোবাসা নিয়ে—জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নেতাদের সঙ্গে।

রাজবাড়িতে অনুষ্ঠিতব্য পথসভায় উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আখতার হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতারা।

নেতারা জানান, এই পথচলায় তারা নতুন করে আবিষ্কার করছেন দেশের সম্ভাবনা। প্রতিটি দিনই তাদের মনে করিয়ে দিচ্ছে—এই দেশ কতটা প্রাণবন্ত এবং আশাব্যঞ্জক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই

রাজবাড়িতে পৌঁছাচ্ছে জুলাই পদযাত্রা, স্মৃতি আর ভালোবাসায় আবেগঘন আহ্বান

আপডেট সময় ০৮:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫