ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৮৭৯ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আরও বলেছেন, গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

এদিকে ফেসবুক পোস্টে সারজিস লেখেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে- ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি- খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে। কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই।

‘যে আমাদের কথা চিন্তা করেননি, তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে- তার কথায় এখনও মানুষকে প্রতিপক্ষ বানাব, আপনাদের মুখোমুখি দাঁড়াব, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবো! আপনারা আপনাদের মত করে প্রোগ্রাম করেন। চিন্তার কোনো কারণ নাই।’

এরপর সারজিস আলম ওই পোস্টে আরও লেখেন, গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট: আমরা সেই বাংলাদেশ গড়তে চাই- যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। একইসঙ্গে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

এর আগে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির এই নেতা৷ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সমাবেশ করছে দলটি। তারই ধারাবাহিকাতায় বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ যাচ্ছেন দলটির নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সারজিস

আপডেট সময় ১১:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫