ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আ’টক করল ইসরায়েল

জোর করে কোনো শিক্ষার্থীকে কর্মসূচিতে আনি না: ছাত্রদল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সাধারণ শিক্ষার্থীরা কেউ বলতে পারবে না কোনো ক্যাম্পাসে আমরা জোর করে তাদের ছাত্রদলের কর্মসূচিতে নিয়ে আসি। যারা কর্মসূচিতে আসে, তারা স্বতঃস্ফূর্তভাবে আসে।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল কর্তৃক আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের বিগত ১৫ বছরে অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞের যে রাজনীতি, তা থেকে আমরা এক বিরল ছাত্র রাজনীতি উপহার দিয়েছি। ছাত্রদল পরিবর্তনশীল ছাত্র রাজনীতি উপহার দিয়েছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাত্রদলের হাতে ঘটেনি। তবে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। যার ফলে ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আমরা গেস্টরুম কালচার, হল দখলের রাজনীতি, ব্যক্তিগত শোডাউনের রাজনীতি— সব ধরনের পূর্বের কালচার বিলুপ্ত করতে সক্ষম হয়েছি। এ বছরে ছাত্রলীগের এসব কালচার বিলুপ্তে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রদল।

রাকিব বলেন, দুঃখের বিষয় হচ্ছে— ছাত্রলীগের বিচারের কোনো তৎপরতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে দেখতে পাচ্ছি না। এমনকি বৈষম্যবিরোধী ব্যানারধারীদের অনেকের মধ্যেও কোনো তৎপরতা দেখতে পারছি না। সম্প্রতি মিটফোর্ডের ঘটনায় মব সৃষ্টি করে আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে কুৎসিত স্লোগান দেওয়া হয়েছে। মব সৃষ্টি করে যদি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়, তাহলে ছাত্রদল উপযুক্ত ভাষায় জবাব দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জোর করে কোনো শিক্ষার্থীকে কর্মসূচিতে আনি না: ছাত্রদল সভাপতি

আপডেট সময় ১১:২৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫